1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে নোয়াখালীর ২ ভাইয়ের মৃত্যু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার পাশের দেশ মোজাম্বিকের মুকুবা শহরের পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরাফাত (২০) ও আল-আমিন (২২) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর একটায় এ ঘটনা ঘটেছে।

নিহত দুই ভাইয়ের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাটোয়ারি বাড়ি। তাদের বাবার নাম সালেহ আহম্মেদ। দুই ভাইয়ের এক সঙ্গে মর্মান্তিক মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

এ ঘটনায় দুই মোজাম্বিক নাগরিকসহ মোট চারজন ঘটনাস্থলে নিহত হয় এবং আরও তিন বাংলাদেশি মারাত্মক আহত হয়।

নিহত দুই ভাইয়ের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় পরিবারের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। এক সঙ্গে মর্মান্তিক মৃত্যুতে গ্রামের বাড়িসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

নিহতের স্বজনরা জানান, হতদিরদ্র মোহাম্মদ হোসেন দিনমজুরের কাজ করেন। প্রায় তিন বছর আগে জমি জমা বিক্রি ও বিভিন্ন জনের কাছ থেকে ঋণ করে বড় ছেলে হাছানকে দক্ষিণ আফ্রিকায় পাঠান। বড় ছেলে কিছু টাকা জোগাড় করে এবং বাকি টাকা গ্রামের ব্যাংক থেকে ঋণ করে বেকার দুই ভাই আরাফাত ও আল- আমিনকে দক্ষিণ আফ্রিকায় নেয়ার জন্য দালালকে দেয়। দালালের মাধ্যমে কিছুদিন আগে এক ভাই প্রথমে দুবাই যায় এবং আরেক ভাই কিছুদিন পর দুবাই যায়। সেখান থেকে দুই ভাইসহ আরও কয়েকজনকে সড়ক পথে প্রথমে কেনিয়া ও পরে মোজাম্বিক হয়ে দক্ষিণ আফ্রিকায় নেয়ার কথা ছিল। কিন্তুু বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে মোজাম্বিকের মুকুর নামকস্থানে তাদের বহনকারী গাড়িটির দুর্ঘটনা ঘটলে দুই ভাইসহ চারজন নিহত হয়। আহতরা হলেন, মেহেদী হাছান, হুমায়ুন কবির ও ইকবাল হোসেন। আহতের মধ্যে ইকবাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত দুইজনের কাছ থেকে পাওয়া পাসপোর্ট দেখে স্থানীয় বাংলাদেশিরা পরিচয় নিশ্চিত হন এবং গ্রামের বাড়িতে খবর দেন। রাত একটার সময় তাদের মোজাম্বিকের মকুবা এলাকায় দাফন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!