1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

ভারতে হাসিনা-মোদির বৈঠক ৫ অক্টোবর

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পরে আগামী ৫ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গণমাধ্যমেকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ অক্টোবর ভারত সফর করবেন। ৩ ও ৪ অক্টোবর ইকোনমিক ফেরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ৫ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লস সম্মেলন কক্ষে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত-মাহবুব উজ জামান আয়োজিত মধ্যাহ্নভোজন অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লিতে দুই প্রধানমন্ত্রীর আলোচনায় বাংলাদেশ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ইস্যু উত্থাপন করবে। তবে কোন কোন বিষয় উত্থাপন করা হবে সে বিষয়ে স্পষ্ট করেননি তিনি।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অবশ্য চলতি মাসে নিউইয়র্কের আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদির সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করবেন।

বর্তমানে বাংলাদেশ ও ভারত সর্বকালের সেরা দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলো সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো বলেও উল্লেখ করে তিনি।

বাংলাদেশের অগ্রগতি নিয়ে ড. মোমেন বলেন, ব্রিটিশ পার্লমেন্টারি গ্রুপের সদস্যরা এসেছিলেন। বলেছি, উন্নয়ন ভালো হচ্ছে। তিনি বলেন, এশিয়ার ৪৫টি দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি, ৮ দশমিক ১৩ শতাংশ। আমরা এ প্রবৃদ্ধিকে টেকসই করা নিয়ে কাজ করছি।

দেশের সুশাসন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে আমাদের দেশ নিয়ে অভিযোগ করে যে, সুশাসনের অভাব। অবশ্যই দেশে সুশাসন ত্রুটিমুক্ত নয়। তবে সুশাসন যদি ভালো না হতো, তবে তো এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব ছিল না। ফলে আমাদের সুশাসনে ভালো কিছু রয়েছে। আমরাও বলি যে আমাদের সুশাসনে দৈন্যতা ও দুর্বলতা রয়েছে।

দেশের অর্থনীতি বেশ গতিশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, পাকিস্তান, ভারত বা শ্রীলংকার তুলনায় বাংলাদেশের বিনিয়োগের রির্টান বেশি। আমাদের ডুয়িং বিজনেসে কিছু সমস্যা রয়েছে। ডুয়িং বিজনেসে ১৭৬ দিন না হয়ে কীভাবে ১৬ দিনে করা যায়, তা নিয়ে কাজ করছে সরকার।

নিজ মন্ত্রণালয়ে যথেষ্ট দুর্বলতা আছে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অন্যের তুলনায় কিছুটা দুর্বল। তবে আমরা উন্নতি করছি। আমাদের এখানে বিভিন্ন সময়ে অনেক অভিযোগ আসে। অভিযোগ আসলে আমরা তা তদন্ত করি। এতে অনেক দিন লাগে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!