1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

বগুড়ায় সড়কে প্রাণ হারালেন ছাত্রলীগ নেতা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

বগুড়ার শহরতলিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম নাজমুল আহম্মেদ নয়ন (২৬)।

শনিবার রাতে শহরতলির ভবেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল আহম্মেদ নয়ন শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তাইজুল ইসলাম তাজেলের ছেলে।

নয়ন শহরের কলোনি এলাকায় বেসরকারি পলিটেকনিক আইআইটিবিতে ডিপ্লোমা প্রকৌশল বিভাগে পড়াশোনা করতেন।

মেডিকেল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, শনিবার রাত ১০টার দিকে নয়ন বগুড়া শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

শহরতলির চারমাথা ভবেরবাজার এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক ব্রেক করে। এ সময় নয়ন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা নয়নের মরদেহ বাড়িতে নিয়ে যান।

শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া ও নেতা এসএম হানজালা হোসেন জানান, ডিপ্লোমা প্রকৌশল বিভাগে পড়ার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি সম্প্রতি বিয়েও করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!