1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী

গাইবান্ধায় বানভাসী মানুষের পাশে ছাত্রলীগ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে সারা দেশে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বন্যার্ত ২১ টি জেলায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতাদের নিয়ে ২১ টি টিম গঠন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারন সম্পাদক গোলাম রাববানী সমন্বয়ক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইমরান জমাদ্দার তত্ত্বাবধায়ক হিসেবে টিমগুলোর দায়িত্ব পালন করছেন।

এরই অংশ হিসেবে গত ২১ জুলাই এবং ২২ জুলাই গাইবান্ধা জেলার বন্যাদুর্গত কয়েকটি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৌরভ সাহা এবং সহ-সম্পাদক মারুফ মোর্শেদ পাভেলের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়।

বন্যার্তদের মাঝে প্রথম ধাপে কোমলমতি শিশুদের জন্য বিশুদ্ধ পানি, ২য় ধাপে রান্নাকৃত খাবার ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, ৩য় ধাপে প্র‍য়োজনীয় শুকনো খাবার, মোমবাতি -দিয়াশলাই ও গবাদিপশুর খাবার, ৪র্থ ধাপে জেলা পরিষদের আর্থিক সহায়তায় একশত বৃদ্ধা মহিলার মাঝে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা বিতরণ করা হয়।

এসব ত্রান বিতরণে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ এবং সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন সহ শতাধিক নেতাকর্মী সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!