1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সিটি করপোরেশন নিজেরাই অসচেতন: হাইকোর্ট

  • আপডেট হয়েছে : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

মশার উপদ্রব নিয়ন্ত্রণ করতে না পারায় রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের তীব্র সমালোচনা করেছেন হাইকোর্ট। তাদের মতে সিটি করপোরেশন নিজেরাই অসচেতন আর এর ফলে নিয়ন্ত্রনহীন মশা!

সোমবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর দ্বৈত বেঞ্চ এক স্বপ্রণোদিত আদেশে বলেন, পৃথিবীর অন্য কোনো সভ্য দেশে হাইকোর্ট মশা মারার জন্য আদেশ দেয় না। এটা কেবল বাংলাদেশেই ঘটে।

হাইকোর্ট বলেন, মেয়ররা বললেন, মশার ঔষধ মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তাহলে এখন তারা কী ঔষধ ছিটাচ্ছে? ঔষধে কি কাজ হয়? মশার ঔষধ ছিটানো হচ্ছে, সেটার কোনো কার্যকারিতা আমরা দেখি না।

যতই আদালতে প্রতিবেদন দেয়া হোক মশা মারছে সিটি করপোরেশন, আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না উল্লেখ করে হাইকোর্ট বলেন, কেন এমন হচ্ছে? সিটি করপোরেশনের প্রচেষ্টা দৃশ্যমান না। সিটি করপোরেশন নিজেরা সচেতন না হয়ে জনগণকে কীভাবে সচেতন হতে বলে? জনগণ সচেতন আছে, বরং কর্তৃপক্ষই ব্যর্থ।

মানুষের হাসপাতালে যাওয়া বন্ধ হলেই বোঝা যাবে কার্যকরি উদ্যোগ নেয়া হচ্ছে- এমন মন্তব্য করে আদালত প্রশ্ন তোলেন, ডেঙ্গুর কারণে কবে মানুষের হাসপাতালে যাওয়া বন্ধ হবে?

বৃহস্পতিবার এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের তলব করেছেন হাইকোর্ট।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!