
সব সম্ভবের দেশ বাংলাদেশ হুজগে বাঙ্গালী আজ গুজবে বিশ্বাসীতে পরিণত হয়েছে। গ্রামে কি শহরে সব জায়গাতে এমন কিছু গুজব রটানো কারী নারী পুরুষ রয়েছে যাদের কোন কাজ নেই কান কথা আর উড়ো খবর নিয়ে গুজব সৃষ্টি করে।
আর এসব উড়ো গুজবে অতি উৎসাহি কিছু মানুষ তা বিশ্বাস করে পাগল ও মানসিক প্রতিবন্ধিদের ছেলে ধরা বলে গণধোলাইয়ের শিকার করেছেন আইন হাতে তুলে নিচ্ছেন । এতে অনেকে যেমন প্রান হারাচ্ছেন তেমনি পঙ্গুত্ব কে বরণ করছেন। গণধোলাইয়ে নামে চলা দাঙ্গা হাঙ্গায় আইনগত ব্যবস্থা গ্রহনেও হিমশিম খাচ্ছে পুলিশসহ বিভিন্না আইন শৃংখলা বাহিনী সদস্যরা।
বর্তমান যুগেও যদি আদিম যুগের গুজবে বিশ্বাস করে মানুষ তাহলে এর শেষ কোথায়। আমাদের এই বাঙ্গালীরা আরো কতোদিন কতোকাল পরে সচেতন হবে। আর দেশের প্রচলিত আইনের প্রতি হবে শ্রদ্ধাশীল। সারাদেশ ব্যাপী ছেলে ধরা সহ নানা ধরণের গুজব রটাচ্ছে একটি চক্র যারা দেশের শান্ত পরিবেশকে অশান্ত করে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে। বিগত সময়ের মতো দেশে হিংস্র দাঙ্গা বাধাতে প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই চক্রটিকে দমাতে দেশের স্বাধীনতায় বিশ্বাসী সর্বস্তরের মানুষকে গুজব ঠেকাতে আইন শৃংখলাবাহিনীকে সহযোগীতা করার পাশাপাশি গুজব সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে। কারণের আমাদের প্রিয় মাতৃভুমি অশান্ত হলে আমাদের দেশ ও জাতি ক্ষতিগ্রস্থ হবে। ক্ষতি গ্রস্থ্য হবো আমরা আমাদের আগামী প্রজন্ম তাই আসুন সকল প্রকার গুজব পরিহার করি নিজে সচেতন হই অপর কেউ সচেতন করি।