
ফরিদপুরে সদর উপজেলার ভাসানচরে গাঁজার বাগান ধ্বংস করেছে র্যাব এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় মাদক ব্যবসায়ী ও বাগান মালিককে আটক করা হয়েছে।
রোববার সকালে জেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাসানচর এলাকায় র্যাব ৮ ওই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে শতাধিক গাঁজা গাছসহ একটি বাগান উদ্ধার করা হয়। এসময় বাগানের মালিক জিলান সরদারকেও আটক করা হয় বলে জানান ফরিদপুর র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ।
আটক জিলান সরদার অধিক মুনাফার লোভে দীর্ঘদিন ধরে এই গাঁজার বাগান করে আসছিল। বাগান থেকে আটক গাঁজার আনুমানিক বাজার মূল্য আড়াই থেকে তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
পরে গাঁজা গাছসহ মাদকব্যবসায়ীকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।