1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী

জনগণকে আস্থায় আনতে বিএনপিকে কর্মসূচি গ্রহণের অনুরোধ তথ্যমন্ত্রীর

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

জনরোষের কারণে খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আন্দোলন করে খালেদাকে মুক্ত করার পরিবর্তে জনগণকে আস্থায় আনার জন্য বিএনপিকে কর্মসূচি গ্রহণের অনুরোধ করেছেন তিনি।
রোববার (২১ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন জনগণ কর্তৃক ধিকৃত একটি দল। আমি তাদেরকে অনুরোধ জানাবো- জনগণকে বরং আস্থায় আনার জন্য তারা যেন কর্মসূচি গ্রহণ করে। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য গণআন্দোলন তৈরি করবে, এ রকম বহু কথা আমরা গত দশ বছরের বেশি সময় ধরে শুনে আসছি। যেগুলো অন্তঃসারশূন্য হয়ে পড়েছে। সুতরাং এই ধরনের হুমকি-ধামকির কোনো কার্যকারিতা নেই।’
এ সময় গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে- চট্টগ্রামে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে গণরোষের কারণেই এরইমধ্যে খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে। তারা যেভাবে তের, চৌদ্দ, পনের সালে অগ্নি-সন্ত্রাস চালিয়েছে; দিনের পর দিন মানুষকে অবরুদ্ধ করে রেখেছে, মানুষের উপর হামলা পরিচালনা করেছে এবং নির্বাচনকে পণ্ড করার জন্য এতো চেষ্টা চালিয়েছে, অর্থাৎ মানুষের ভোটাধিকার হরণ করার চেষ্টা চালিয়েছে। সেই কারণে, গণরোষের কারণেই এরইমধ্যে খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়েছে।

তিনি বলেন, আজকে দেশে যে শান্তি-স্থিতি বিরাজ করছে এটি পুরো বিশ্ব সম্প্রদায় স্বীকার করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলংকায় গিয়ে বলেছেন যে, রাজনৈতিক স্থিতিশীলতার কারণে একটি দেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে সেটির অনন্য উদাহরণ বাংলাদেশ। বাংলাদেশে মানুষ স্বস্তিতে আছে, শান্তিতে আছে। বাংলাদেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। এই প্রেক্ষাপটে পুরো বিশ্ব যা বলছে, তার বিপরীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন কথা বলেন সেগুলো হাস্যকর হয়ে দাঁড়ায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!