1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

রাণীশংকৈলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম শিল্পী , রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বালিয়াডাঙ্গী মহাসড়কে নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও আশা’র কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের নেকমরদ নতুন মার্কেটের ব্রীজের পার্শ্বে এ ঘটনা ঘটে।
নিহত এনজিও কর্মী মনিরুল ইসলাম (৪২) রাণীশংকৈল উপজেলার নেকমরদ শাখায় কর্মরত ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনেকৃষ্টপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রমতে সকালে টিম ওয়ার্কে বের হয়েছিলেন মনিরুল ইসলাম। নেকমরদ বাজার থেকে বালিয়াডাঙ্গী’র উদ্দেশ্যে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় মনির। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানাযায় সম্প্রতি বেসরকারি এনজিও আশা কর্মীদের গ্রাহকদের নিকট বকেয়া আদায়ের জন্য ছুটির দিন শুক্রবারও টিম ওয়ার্কে বের করছেন। এটি বাধ্যতামূলক করায় কিছু বলতেও পারছেন না কর্মীরা।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, নছিমনটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!