1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

“জেলা প্রশাসকদের (ডিসি) মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা বলেছি। সন্ত্রাস, জঙ্গিবাদ চরমপন্থীদের আবির্ভাব যেন না হয়, সে বিষয়ে উদ্যোগ নিতে বলেছি। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে বলেছি।”

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের পঞ্চম দিনের দ্বিতীয় অধিবেশন শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ডিসিরা প্রতি বছরই প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে তারা কী ধরনের অসুবিধা ভোগ করছেন এবং কী ধরনের পদক্ষেপ নিলে তারা আরও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারবেন, আজকে সে বিষয় নিয়েই আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘তারা (ডিসিরা) যেগুলো বলেছেন, সবগুলোই যুক্তিসঙ্গত। ইতোমধ্যেই এগুলো আমরা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছি। যেগুলো বাকি রয়েছে, সেগুলোও আমরা করে ফেলব। প্রধানমন্ত্রীর নির্বাচনী ওয়াদা আমার গ্রাম আমার শহর এবং অন্যান্য কার্যক্রম জেলা প্রশাসকরা করছেন, সেগুলো যেন অব্যাহত রাখেন, সে বিষয়ে বলা হয়েছে।

‘বিশেষ করে মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্সের কথা বলেছেন, সেই জায়গায় তারা কাজ করবেন। আবার সন্ত্রাস-জঙ্গিবাদ যেভাবে আমরা দমন করে চলেছি, সে বিষয়ে তারা খেয়াল রাখেবেন। যাতে করে আবার কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ, চরমপন্থী- এদের আবির্ভাব না ঘটে।’

১৪ জুলাই থেকে সচিবালয়ে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলন বৃহস্পতিবার শেষ হবে। জেলা প্রশাসকদের এ সম্মেলন সামনে রেখে সারাদেশের জেলা প্রশাসকরা মন্ত্রিপরিষদ বিভাগে ৩৩৩টি প্রস্তাবনা দিয়েছেন, যেসব প্রস্তাবনা নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে আলোচনা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!