1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সেবা পেতে জনগণকে সরকারি অফিসে আসতে হবে না: জয়

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৫৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের মানুষের জীবনে আমাদের টার্গেট প্রায় ৯০ শতাংশ সরকারি সেবা মোবাইলে থাকবে, আঙুলের সঙ্গে থাকবে। অর্থাৎ কোনো সরকারি অফিসে আসতে হবে না। সাধারণ নাগরিকদের জীবনের সহযোগিতা অর্থাৎ সময় বাঁচানোর কাজ, এটাই ডিজিটাল বাংলাদেশের মিশন।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করার গেটওয়ে ‘পরিচয়’ নামে এই ওয়েবসাইটটি অনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়া আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরীসহ আইসিটি বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয় বলেন, সরকারি সেবা পেতে জনগণকে যেন সরকারি অফিসগুলোতে যেতে না হয় তা আমার স্বপ্ন। তারই একটি অংশ হিসেবে বেসরকারি খাতের সাথে পার্টনারশিপ করে আমাদের এই সফল উদ্যোগ।

জনগণের তথ্যসমৃদ্ধ একটি জাতীয় ডাটাবেজ তৈরির জন্য নির্বাচন কমিশন ও আইসিটি বিভাগকে ধন্যবাদ জানান সজীব ওয়াজেদ জয়।

এর আগে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে সরকার বিভিন্ন ধরনের নাগরিক সেবাকে ডিজিটাল করছে। তেমনই এক যুগান্তকারী সেবা হচ্ছে ‘পরিচয়’। দীর্ঘদিন ধরেই তার নেতৃত্বে ‘পরিচয়’ নিয়ে কাজ করছিলাম আমরা।

তিনি আরো বলেন, আজ সেটি সবার জন্য উন্মুক্ত হলো। আমরা সরকার গঠনের পর থেকেই সরকারি সেবাগুলো মানুষের দ্বারপ্রান্তে নিয়ে আসতে কাজ করে যাচ্ছি। এরই বহিঃপ্রকাশ এধরনের সেবা।

‘পরিচয়’ সম্পর্কে অনুষ্ঠানে জানানো হয়, ‘পরিচয়’ হচ্ছে একটি গেটওয়ে সার্ভার; যা নির্বাচন কমিশনের জাতীয় ডাটা বেসের সঙ্গে সংযুক্ত। এটি এমন একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং যা সরকারি-বেসরকারি বা ব্যক্তিগত যেকোনো সংস্থার গ্রাহকদের, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করে নিমিষেই সেবা দিতে পারবে।

কোনো ব্যক্তি বা সংস্থা পোর্টালটিতে নিবন্ধের মাধ্যমে এবং নির্দিষ্ট ফি দেওয়া সাপেক্ষে কোনো নাগরিকের এনআইডি তথ্য যাচাই করতে পারবেন। এনআইডি-তে একজন নাগরিকের প্রায় ২৫ ধরনের তথ্য থাকলেও এনআইডি নম্বর থেকে ৫-৬ টি তথ্য যাচাই করা যাবে এই ওয়েবসাইটে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!