1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

আন্দোলনের কথা বললে সরকারের টনক নড়ে ওঠে: সে‌লিমা রহমান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আমরা যখন আন্দোলনের কথা বলি, তখন এই অবৈধ সরকারের টনক নড়ে যায়। যার কারণে সরকারের মন্ত্রীরা আবোল তাবোল কথা বলতে থাকেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, যুগ্ন-সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

সেলিমা রহমান বলেন, বিএনপি কখনো হতাশ নয়। বিএনপির যুদ্ধ করতে জানে। আপনারা দেখছেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থীরা জনগণকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে মিটিং মিছিল করেছে। সেখানে এই সরকারের লোকজন তাদের উপর একের পর এক হামলা করে আমাদের প্রার্থীদের আহত করেছে, নেতাকর্মীদের জেলে পাঠিয়েছে, হাজার হাজার সাধারণ জনগণকে তারা কারাগারে পাঠিয়েছে। কিন্তু আমরা জানি জনগণের মনের ভাষা তারা কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিন পেলেও এই সরকার তাকে মুক্তি পেতে দিচ্ছেন না। তারা জানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হলে, তিনি বাইরে থাকলে যে জনতার ঢল হবে তাতে গণবিস্ফোরণের মধ্য দিয়ে বর্তমান সরকারের এই অবৈধ সিংহাসন এক মিনিটে তলিয়ে যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!