1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

রাজধানীতে ভয়ংকর ‘কিশোর গ্যাং’র ১১ সদস্য গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর তুরাগ থেকে ‘নিউ নাইন স্টার’ নামে একটি কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব বলছে, উত্তরা এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধকাণ্ডে যুক্ত ছিল এ কিশোর গ্যাংটি।
গ্রেপ্তারকৃতরা হলো- হাবিবুর রহমান দাড়িয়া, ফয়সাল আহম্মেদ, রাকিবুল হাসান, রমজান আলী, বাবু মিয়া, নজরুল ইসলাম, শাহীন হাওলাদার, তুহিন ইসলাম, মাহমুদ হীরা, রনি ইসলাম ও সাগর হোসেন।

র‌্যাব ১-এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। এর বাইরেও তারা স্কুুল-কলেজে র‌্যাগিং ও ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন, ছিনতাই, উচ্চশব্দে মোটরসাইকেল বা গাড়ি চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা, অশ্লীল ভিডিও শেয়ারসহ এলাকায় ত্রাস সৃষ্টি করে। গ্যাংগুলো নিরীহ ও মেধাবী কিশোরদের চাপে রেখে জোরপূর্বক দলে ভেড়াতেও বাধ্য করে। এমনকি গ্যাংভিত্তিক এদের নিজস্ব লোগো রয়েছে, যা দেয়াল লিখন ও ফেসবুকে ব্যবহার হয়।

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, গ্রেপ্তারকৃতরা ফেসবুকে এক গ্রুপ অন্য গ্রুপকে হুমকি দিয়ে স্ট্যাটাস দেয় এবং পরস্পরের আইডি হ্যাকের চেষ্টা চালায়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি শটগান, চার রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানায়, তারা সবাই ‘নিউ নাইন স্টার’ গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। হাবিবুর রহমান দাড়িয়া, ফয়সাল আহমেদ, বাবু মিয়া ও সাগর আগে উত্তরার ‘নাইন স্টার’ গ্যাং গ্রুপের সদস্য ছিল। বাকিরা তাদের মাধ্যমে নতুন করে দলে এসেছে। এরা সবাই স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী। তারা পুনরায় তুরাগ এলাকায় সংগঠিত হয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!