
গাইবান্ধার পলাশবাড়ীতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৫ জুলাই সোমবার বিকেলে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যায়যায়দিন এর উপজেলা প্রতিনিধি মোমেনুর রশিদ প্রধান সাগর। দেশ ও জাতীর কল্যাণে যায়যায়দিন পত্রিকার দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে আগামীদিনে এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএমআই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব নুরুজ্জামান প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা। অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার, প্রেসক্লাব সহসভাপতি সাহাদুর রহমান মাস্টার, সাধারন সম্পাদক ফজলুল হক দুদু, সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, জয়যাত্রা টেলিভিশন এর গাইবান্ধা জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম কবির, প্রেস ক্লাব যুগ্ম সাধারন সম্পাদক শাহরিয়ার কবিরআকন্দ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, আশরাফুজ্জামান সরকার, উপজেলা তাতী লীগ সহ সভাপতি শাহীন সরকার, সদস্য আবু তাহের খন্দকার, হাসিবুর রহমান স্বপন, সরকার লুৎফর রহমান (এসএলআর), হামিদুল হক মন্ডল, রবিউল ইসলাম রুবেল, নুর মহব্বত সরকার, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম কাজল, আব্দুর রাজ্জাক, আসলাম আলী, আলমগীর হোসেন ও মাসুদ রানা প্রমুখ। শেষে কেক কেটে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা সুন্দর পলাশবাড়ী বিনির্মাণে সমস্যা সম্ভাবনা, জনদুর্ভোগ, ইতিহাস ঐতিহ্য, শিল্প সাহিত্য এসব নানা বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নিয়ে আসার জন্য যায়যায়দিন পত্রিকার পলাশবাড়ী প্রতিনিধি মোমেনুর রশিদ প্রধান সাগর এর দৃষ্টি আকর্ষণ করা হয়।