1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রাজনী‌তি কর‌তে হ‌লে বু‌লে‌টের সাম‌নে দাঁড়ানোর সাহস রাখ‌তে হয়

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনী‌তি কর‌তে হ‌লে বু‌লে‌টের সাম‌নে দাঁড়ানোর সাহস রাখ‌তে হয়। দুপু‌রে আগামী ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার কারাব‌ন্দী দিবস উপল‌ক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক জোট আ‌য়ো‌জিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।
বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক জো‌টের র‌ফিকুল আল‌মের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় সা‌বেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সা‌বেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণ আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক শা‌হে আলম মুরাদ, বাংলা‌দেশ তাঁতী লী‌গ দ‌ক্ষিণের শিল্প ও বা‌নিজ্য সম্পাদক সুদীপ চন্দ্র হালদার প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

তথ্যমন্ত্রী বলেন, যে রাজনীতিবিদ বু‌লে‌টের সামনে দাঁড়াতে পারে না, হাতে হ্যান্ডকাপ পরার জন্য প্রস্তুত থাকতে পারে না, যে রাজনীতিবিদ আপসকামী নয় যে নেতৃত্ব দিতে পারে না- সে রাজনীতিবিদ প্রকৃত রাজনীতিবিদ নয়। সাত সমুদ্র তের নদীর ওপার থেকে লম্বা লম্বা কথা বলা যায়। কিন্তু সেসব কথায় রাজনীতি হয় না।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী। বলেন, ক‌বিতায় কু‌ড়ে ঘর আছে বাস্তবে তা আজ খুজে পাওয়া যায় না। রাস্তায় আজ খা‌লি পা‌য়ে মানুষ খুঁজে পাওয়া যায় না।

দেশে আজ যে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে তা প্রধানমন্ত্রী কারাগারে বসেই পরিকল্পনা করেছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ব‌লেন, তাঁর রক্তে তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। শেখ হাসিনা শত বাধা বিঘ্ন অতিক্রম করে দেশকে সামনে এগিয়ে নি‌চ্ছেন। তি‌নি কোন সময় বিচলিত হননি। তা‌কে বারবার হত্যা চেষ্টা করা হ‌য়ে‌ছে। চট্টগ্রা‌মের ফুড ভি‌লেজ, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলা, ধানম‌ন্ডির ৩২ নং ফ্রিডম পা‌র্টির না‌মে হামলার পর তারা প্রথানমন্ত্রী‌কে কোন ভা‌বেই পরাস্ত কর‌তে পা‌রে‌নি।
শেখ হা‌সিনা আজ পৃথিবীর অন্যতম কর্মঠ ও সৎ প্রধানমন্ত্রী হি‌সে‌বে বি‌বে‌চিত হ‌য়ে‌ছেন বলে জানান তথ্যমন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!