1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
  • ৩১ বার পড়া হয়েছে

গ্যাসের দাম বাড়ানোর মতো ‘গণবিরোধী’ সিদ্ধান্তের প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

আজ শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী মহিলা দল। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল সভানেত্রী রাজিয়া আলিম, উত্তরের সভানেত্রী পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমেনা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক তাহমিনা শাহীন, মিলি জাকারিয়া, কেন্দ্রীয় মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিনা বেগম মিনি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জেসমিন জাহান, সহ-দফতর সম্পাদক গুলশান আরা মিতা, সদস্য স্বপ্না আহমেদসহ কয়েকশো নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে নাইটিঙ্গেল মোড়ে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বর্তমান মধ্যরাতের ভোটের সরকার জনগণের ভোটে বিশ্বাসী না হওয়ার কারণে তারা জনগণ নয় বরং নিজেদের সুখ-স্বাচ্ছন্দের নীতিতেই বিশ্বাস করে। বর্তমান ফ্যাসিবাদী সরকার জনগণের নার্ভ বুঝতে পেরেছে যে, জনগণ আওয়ামী দুঃশাসনের কারণে তাদেরকে ঘৃণা করে, আর ঘৃণা করার প্রতিশোধের অংশ হিসেবে ধারাবাহিক জুলুম চালানো হচ্ছে জনগণের ওপর।’

তিনি আরও বলেন, ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি সরকারের একটি নির্মম বহিঃপ্রকাশ। জনগণের ওপর জুলুম ও শোষণ নির্যাতন চালিয়ে দেশের সম্পদ লুট এবং জনগণের রক্ত চুষতে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে যাচ্ছে বর্তমান অবৈধ আওয়ামী সরকার। জনগণের ওপর নিপীড়ণ চালিয়ে অবৈধ অর্থ উপার্জনের দ্বারা সরকারের লোকজন ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হয়ে উঠছে। আর এই অনৈতিক সুযোগ করে দিচ্ছে সরকার। গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি। গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা না হলে জনগণের উত্তাল আন্দোলন ও ক্ষোভে-বিক্ষোভে বিএনপি সামিল হতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব -এর নেতৃত্বে মিছিল শুরু হলে মিছিলে অংশগ্রহণকারী মহিলা দলের নেতাকর্মীরা গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!