1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এখন ডাকলে কিছুটা সারা দিচ্ছেন এরশাদ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চোখ মেলে তাকিয়েছেন এবং ডাকলে কিছুটা সারা দিচ্ছেন বলে জানিয়েছেন তার ভাই ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জি এম কাদের বলেন, ‘উনাকে দেখতে গিয়েছিলাম। সে সময় কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আমি আলাপ করেছি। উনাকে দেখে আগের তুলনায় ভাল লাগছিলো। কিছুটা মাথা নাড়ছিলেন। চিকিৎসকরা বললেন উনাকে যে ঘুমের ওষুধ দেয়া হয় সেটার মাত্রা কমিয়ে দেয়া হয়েছে।’

‘এখন ডাকলে কিছুটা সারা দিচ্ছেন। আমার সামনেই উনাকে ডাকা হলে চোখ খুলে আমার দিকে তাকিয়েছিলেন। উনার যে ফুসফুসের ইনফেকশন এবং ইউরিনের ইনফেকশন ছিল সেটা কমে এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি আরও জানান, তবে এখনো কিছু অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না। উনি এখনো আশঙ্কাজনক অবস্থায় আছেন। তবে অবনতি হয়নি। সেদিক দিয়ে উনি ভাল আছেন।’

প্রসঙ্গত, ৯০ বছর বয়সী এরশাদ রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। গত ২২ জুন অসুস্থতা বেড়ে গেলে এরশাদ নিজেই ব্যক্তিগত সহকারীদের নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি সেখানে চিকিৎসাধীন। তিনি হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন। গত বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!