1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অর্ধদিবস হরতাল গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী হরতালের সমর্থনে আজ ৭ জুলাই রোববার গাইবান্ধায় অর্ধ দিবস হরতাল পালন করে। সকাল ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ ছিল। যানবাহন চলাচল করলেও তা অন্যান্যদিনের চাইতে অপেক্ষাকৃত কম ছিল। এদিকে হরতালের সমর্থনে শহরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি রেলগেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ১নং ট্রাফিক মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটিরি প্রেসিডয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী আহ্বায়ক মঞ্জুরুল আলম মিঠু, মোস্তাফিজুর রহমান মুকুল, গোলাম রব্বানী প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ছয় মাসের মধ্যে অযৌক্তিকভাবে সরকার তিন দফায় মনগড়া ভাবে গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের এই মূল্যবৃদ্ধি মানুষের জীবন যাত্রার উপর সরাসরি প্রভাব পড়বে। বর্তমান সরকার বিভিন্ন কায়দায় মধ্যবিত্ত নি¤œবিত্তদের কষ্টের কথা না ভেবে ব্যবসায়িদের স্বার্থে দফায় দফায় নিত্য প্রয়োজনী জিনিসপত্রের দাম বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!