1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

হরতালে জনগণ সাড়া দেয়নি: দাবি কাদেরের

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

বামদলগুলো হরতালে জনগণ সাড়া দেয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, জনগণের পক্ষ থেকে এই হরতালে কোনও সাড়া নেই। হরতালেও রাজধানীতে যানজটের চিরাচরিত চিত্র দেখা গেছে।

আজ রবিবার (৭ জুলাই) ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কাদের বলেন, হরতালের মাধ্যমে এখন আর গণআন্দোলনে জনগণের সাড়া মিলে না। হরতাল নামক অস্ত্রটিতে মরিচা পড়ে গেছে। দেশের জনগণ বাস্তবতা বুঝে হরতালে সাড়া দেয়নি।

গ্যাসের মূল্যবৃদ্ধিতে ভোটের রাজনীতিতে কোনও প্রভাব পড়বে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধিতে ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, এটি ভেবে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি সঠিকভাবে বাস্তবসম্মত, যুক্তিসংগতভাবে।

তিনি বলেন, আমাদের বাস্তবতা বিবেচনা করতে হয়। জনগণের স্বার্থের কথা বিবেচনা করতে হয়। জনগণের স্বার্থের কথা বিবেচনা করতে গেলে অর্থনৈতিক বিষয় রয়েছে। বর্তমানে সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটি সুষম পর্যায়ে রয়েছে। সার্বিক বিষয় মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, একে এম এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!