1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

আপন জুয়েলার্সে আটকে পড়া গহনা কীভাবে পাবেন গ্রাহকরা?

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

শুল্ক গোয়েন্দারা বলছেন আপন জুয়েলার্সের জব্দ করা সাড়ে ১৩ মন স্বর্ণের মধ্যে ১০ কিলোগ্রামের মত গ্রাহকদের। ২২শে মে সোমবার সেগুলো ফেরত দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

বৈধভাবে আমদানি নয় সন্দেহে ঢাকার অন্যতম শীর্ষ গহনার দোকান আপন জুয়েলার্সের পাঁচটি শাখাই সিলগালা করে দিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দ করা হয়েছে সাড়ে ১৩ মন স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরা।

বুধবার মালিকদের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হননি শুল্ক গোয়েন্দারা। কিন্তু সোমবার ২২শে মের মধ্যে ‘জনস্বার্থের বিবেচনায়’ গ্রাহকদের স্বর্ণ, গহনা ফেরত দেওয়ার ঘোষণা করেন তারা।

গোয়েন্দা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে – “আপন জুয়েলার্সের বিভিন্ন শাখায় রিপেয়ারিং এবং এক্সচেঞ্জের জন্য যেসব গ্রাহক তাদের স্বর্ণ এবং অলংকার গচ্ছিত রেখেছিলেন, তাদেরকে সোমবার (২২শে মে) বেলা ২টায় রসিদসহ সেগুলো অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হবে।”

আপন জুয়েলার্সের মালিকরা এ ব্যাপারে গ্রাহকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

গ্রাহকদের স্বর্ণ এবং অলংকার ফেরত দেয়ার সময় আপন জুয়েলার্সের শাখাগুলোতে সোমবার মালিকপক্ষ এবং শুল্ক গোয়েন্দারা উপস্থিত থাকবেন।

শুল্ক গোয়েন্দারা বলেছেন, মালিকদের সাথে কথা বলে তারা জানতে পরেছেন সাড়ে ১৩ মন স্বর্ণের মধ্যে গ্রাহকদের স্বর্ণের পরিমাণ ১০ কেজির মতো।

বাকি স্বর্ণের বৈধ কাগজপত্র দেখাতে মালিকদের ২৩শে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

না দেখাতে পারলে স্বর্ণ পাচারের অভিযোগে এবং শুল্ক আইনে মামলা হতে পারে বলেও বলা হয়েছে।

আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ঢাকার বনানীতে দুই ছাত্রী ধর্ষণের এক মামলার প্রধান আসামী।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!