1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

মার্কিন নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ তদন্তে এফবিআই এর সাবেক পরিচালক রবার্ট মুলারকে নিয়োগ দিয়েছে দেশটির বিচার বিভাগ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

রবার্ট মুলার পেশায় একজন আইনজীবী। তিনি ১২ বছর গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে মার্কিন জনগণের স্বার্থেই প্রশাসনের বাইরের কাউকে এই তদন্ত ভার দেয়া হয়েছে।

যে তদন্তের জন্য এই নতুন নিয়োগ দেয়া হলো সেই তদন্তের প্রধান জেমস কোমিকে মাত্র গত সপ্তাহেই এফবিআই এর পরিচালকের পদ থেকে বরখাস্ত করে বিতর্কিত হন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ তিনি গত বুধবার মার্কিন সরকারের সন্ত্রাস দমন বিষয়ক গোপন কিছু তথ্য তুলে দিয়েছেন রাশিয়ার কর্মকর্তাদের হাতে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সাথে সাক্ষাতের পরই এমন সংবাদ দিচ্ছে মার্কিন গণমাধ্যম।

তাদের সংবাদে আরো বলা হচ্ছে রাশিয়ার সাথে ট্রাম্পের সাবেক জাতিয় নিরাপত্তা উপদেষ্টার সম্পর্কটা ঠিক কি ছিলো সেনিয়ে তদন্ত করার সময় সদ্য বরখাস্ত হওয়া এফবিআই প্রধান জেমস কোমিকে সেই তদন্ত বন্ধ করতে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আর তার ফলশ্রুতিতেই জেমস কোমি বরখাস্ত হন।

যে দেশটিকে ঘিরে মার্কিন রাজনীতিতে চলছে এমন তোলপাড় সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কিছুটা যেনো পানি আরো ঘোলা করলেন।

তিনি বলছেন গত সপ্তার ঐ বৈঠকে কোন গোপন তথ্য যে ফাঁস হয়নি তার প্রমাণ হিসেবে বুধবারের ঐ বৈঠকের বৃত্তান্ত তিনি তুলে দেবেন কংগ্রেসের কাছে।

যদিও কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু দলের প্রতিনিধিরাই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

বিবিসির মস্কো সংবাদদাতা বলছেন রাশিয়ার প্রধান শত্রু দেশ যুক্তরাষ্ট্রে রাশিয়াকে ঘিরে যা হচ্ছে তা বেশ উপভোগ করছেন সেখানকার কর্মকর্তারা।

এই সবকিছু মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে বড় ধরনের চাপের মধ্যে আছেন সেটা বোধহয় বলাই যায়।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!