1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রাখাইনে রোহিঙ্গাদের ওপর এখনো নির্যাতন চালাচ্ছে মিয়ানমার

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নাৎসি কায়দায় নির্যাতন চালানো হচ্ছে। রাজ্যটির বিভিন্ন বন্দিশিবির ও পাড়ায় থাকা রোহিঙ্গাদের ওপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন।

গণহত্যার তদন্তে নিয়োজিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এক সদস্য এ অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) লন্ডন ইউনিভার্সিটি কলেজে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সম্মেলনে ক্রিস্টোফার সিদোতি এ কথা বলেন।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হিটলারের নাৎসি বাহিনী ইউরোপের বিভিন্ন বন্দিশিবির ও পাড়ায় ইহুদিদের ওপর যেভাবে নির্যাতন চালিয়েছিল, ঠিক একইভাবে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে মিয়ানমার সরকার।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনের কারণে বাড়ি ছাড়া ১ লাখ ২৮ হাজার রোহিঙ্গা এখনও রাখাইনের বিভিন্ন বন্দিশিবির ও পাড়ায় রয়েছে। তারা অন্য কোথাও যেতে পারে না। এমনকি বিয়ে বা সন্তান নেয়ার অধিকারও তাদের নেই।

তিনি বলেন, সিত্তে শহরতলীর তিন জায়গায় রোহিঙ্গারা রয়েছে, যাদের অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নাৎসিদের হাতে বন্দি ইহুদিদের মতো। রাখাইনে রোহিঙ্গা বিতাড়ন ও গুলি চালানো বন্ধে মিয়ানমারের সামরিক বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সিদোতি বলেন, সামরিক বাহিনী তাদের উদ্দেশ্য হাসিল করেছে, রাখাইন রাজ্য উলটপালট করে দিয়েছে। কিন্তু সংকট এখনও শেষ হয়নি।

তিনি বলেন, মিয়ানমারে মাত্র ৪-৫ লাখ রোহিঙ্গা রয়েছে। ২০১২ সালেও এ সংখ্যা ছিল ২০-৩০ লাখ। গত দুই বছরে সেখানে ব্যাপক গণহত্যা চালানো হয়েছে। কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়ার পরও রাখাইনে অনেকে রয়ে গেছেন। সেখানকার রোহিঙ্গারা অনুমতি ছাড়া গ্রামের বাইরে যেতে পারে না। জেলেরা মাছ ধরতে ও শিশুরা স্কুলে যেতে পারে না।

এলাকার বাইরে যেতে, বিয়ে বা সন্তান নিতে হলে প্রশাসনের লিখিত অনুমতি নিতে হয়। হাসপাতালে যেতে হলে ছয়টি প্রশাসনিক বিভাগের কাছ থেকে আলাদাভাবে অনুমতি নিতে হয়। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করতেই পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে কয়েক মাসের মধ্যে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান সিদোতি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!