1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রংপুরে মদপান করে ৫ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে চোলাই মদপান করে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও দুইজন। মাত্র তিন দিনের মধ্যে এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগীদের পরিবার মদপানে মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

এলাকাবাসী জানায়, গত সোমবার (১ জুলাই) সন্ধ্যায় হারাগাছের ধুমগড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে আমরুল ইসলাম (৪০), ক্যালেনটারী গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আনারুল ওরফে মেডিকেল (৪৪), একই গ্রামের চাঁন মিয়া (৩৬), মিলনবাজার গ্রামের মৃত আবদার আলীর ছেলে এজারুল ইসলাম (৩৮), সারাই কাসাইটারী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে ফুলবাবু (৫২), একই গ্রামের ওবায়দুল (৪৭) এবং পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে নুর আমিন ড্রাইভার (৪৩) হারাগাছ থানার চরচতুরা গাছবাড়ী এলাকার এক ব্যক্তির বাড়িতে গিয়ে দেশীয় চোলাই মদপান করে বাড়ি ফিরে।

পরে অতিরিক্ত চোলাই মদপানে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সোমবার (১ জুলাই) রাতেই ধুমগড়া গ্রামের আমরুল ইসলাম, মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ক্যালেনটারী গ্রামের আনারুল ওরফে মেডিকেল নিজ বাড়িতে ও মিলনবাজার গ্রামের এজারুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এছাড়া বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের নুর আমিন ড্রাইভার নিজ বাড়িতে এবং কাসাইটারী গ্রামের ফুলবাবু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া কাসাইটারী গ্রামের ওবায়দুল নিজ বাড়িতে এবং ক্যালেনটারী গ্রামের চান মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী অতিরিক্ত চোলাই মদপানে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও নিহতদের পরিবার বিষয়টি অস্বীকার করেছেন। তারা বলেন, মদপানে নয়, ব্রেইন স্ট্রোকে মৃত্যু হয়েছে।

নিহত ফুলবাবুর স্ত্রী গুলশান আরা বলেন, তার স্বামী মুরগির ব্যবসা করতেন। সোমবার রাতে বাড়ি ফিরে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যান। ফুলবাবু আগে মাদকসেবন করলেও বেশ কিছুদিন ধরে তিনি নেশা ছেড়ে দিয়েছেন।

একই কথা জানান নিহত এজারুলের ভাই আলা মিয়া। তিনি বলেন, তার ভাই এজারুল ব্রেইন স্ট্রোকে মারা গেছেন।

এদিকে তাদের এ বক্তব্যে পাঁচজনের মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছেন, সঠিকভাবে তদন্ত হলে মৃত্যুর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

হারাগাছ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মামুদার রহমান বলেন, স্প্রিট মিশ্রিত দেশীয় চোলাই মদপানে পাঁচজন মারা যাওয়ার বিষয়টি গ্রামের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কেউ অভিযোগ করেনি। তবে ঘটনাটি স্থানীয়ভাবে জানার পর চরচতুরা গাছবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। ঘটনার পরেই চরচতুরা গ্রামের চোলাই মদ বিক্রিতা নাজমুল গা ঢাকা দিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ জানান, বিষয়টি সবেমাত্র জেনেছি। মাদকসেবী বা ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!