1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

কলেজছাত্রকে খুন করে মোটরসাইকেল ছিনতাই

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে আড়াই বছরের শিশু ভাগ্নের সামনে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে এক কলেজছাত্রকে হত্যা করেছে ৩ দুর্বৃত্ত।

তিন হত্যাকারী এ সময় নিহতের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মোকিমপুর গ্রামের বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন (১৮) বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মোকিমপুর গ্রামের শাহাদত হোসেনের একমাত্র ছেলে ও খলিসাডাঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নগর ইউপি চেয়ারম্যান নীলুফা ইয়াসমিন ডালু জানান, উপজেলার মোকিমপুর গ্রামের শাহাদত হোসেনের কলেজ পড়ুয়া ছেলে আল আমিন তার চাচাত ভগ্নিপতির পালসার মোটরসাইকেল নিয়ে স্থানীয় কয়েন বাজারে মাছ কেনার জন্য রওনা হয়।

নিজ গ্রামের বটতলা মোড়ে পৌঁছামাত্র পূর্ব থেকে একটি মোটরসাইকেল নিয়ে অবস্থান করা তিনজন যুবক ইশারা করে তার গতিরোধ করে। এ সময় ওই তিন যুবক আল আমিনকে শার্টের কলার ধরে তার বুকের বাম পাশে এক রাউন্ড গুলি করে রাস্তায় ফেলে মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।

এ সময় আল আমিনের সঙ্গে থাকা তার আড়াই বছর বয়সী ভাগ্নে অক্ষত রয়েছে। পরে এলাকাবাসী আল আমিনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর ধারণা মোটরসাইকেলে ছিনতাইয়ের জন্য এই ঘটনা ঘটেনি। শুধু মোটরসাইকেল ছিনতাই করতে হলে তার পায়ে গুলি করলেই চলতো কিন্তু হত্যাকারীরা পরিকল্পিতভাবে অবস্থান নিয়ে তার বুকের বাম পাশে একটি মাত্র গুলি করে তাকে হত্যা করেছে এবং মোটরসাইকেল নিয়ে স্থান ত্যাগ করেছে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেছেন, ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হবে। এখনই আমরা অভিযুক্তদের আটকের চেষ্টা শুরু করেছি। রাতেই হত্যা মামলা দায়ের করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!