1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ‘বনলতা এক্সপ্রেস’ চালু ২৫ জুলাই

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২৫ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বনলতা আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন বনলতা এক্সপ্রেসকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এ জন্য চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন ভবন আধুনিকায়নের কাজ চলছে।

শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পরিদর্শনকালে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রেলপথমন্ত্রী আরও জানান, রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরই তিনি চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালু করতে রেলের পশ্চিমাঞ্চলের জিএমকে নির্দেশ দেন। অবশেষে সব প্রক্রিয়া শেষ করে আগামী ২৫ জলাই থেকে চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রাণের এ দাবি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে এই ট্রেনটি শুধু রাজশাহী রেলস্টেশনে যাত্রাবিরতি করবে। চাঁপাইনবাবগঞ্জের জন্য একটি শীতাতপ নিয়ন্ত্রিত ও দুটি শোভন বগিসহ ২৭৬টি আসন বরাদ্দ থাকবে। বাকি ৫০০ আসন রাজশাহীর জন্য বরাদ্দ থাকবে।

মন্ত্রী বলেন, আন্তঃনগর ট্রেন চালুর জন্যই চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে নতুন প্লাটফরম, আরেকটি রেললাইন, ওয়াসপিট ও ওয়াটার শেড নির্মাণ করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মসফিকুর রহমান টিটো প্রমুখ।

এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ সফরের শুরুতেই রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন।

সেখানে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করছে সরকার। যেসব এলাকায় রেললাইন নেই, সেসব এলাকায় নতুন করে রেললাইন নির্মাণ করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রেলপথকে ডাবল লাইনে রূপান্তরের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলের গতি বাড়াতে পর্যায়ক্রমে দেশের সব রেললাইনই ডাবল লাইনে রূপান্তর করা হবে।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীর নারী সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক (জিএম) শহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম বুদু, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম তার সঙ্গে ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!