1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ

আশুলিয়ায় ভবন ধসে শিশু নিহত, আহত ৪

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

আশুলিয়ার কাঠগড়া এলাকায় একতলা ভবন ধসে পড়ে তাসিন নামে ১৮ মাসের একটি শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন।

আজ বুধবার (৩ জুলাই) সকালে কাঠগড়ার পশ্চিমপাড়া (দুকাঠি) এলাকায় আকবর হোসেনের বাড়ি ধসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাহায্যে আটকে পড়াদের উদ্ধার করা হয়।

নিহত তাসিন মাগুরার মোহাম্মদপুর এলাকার নাজমুলের ছেলে। আহতরা হলেন- মিম, মৌসুমী, আবুল কালাম ও দীপু।

স্থানীয়রা জানান, দুকাঠি এলাকায় আকবরের একতলা বাড়িতে তিনদিন আগে থেকে গ্যাসলাইন লিকেজ ছিল। বুধবার সকালে রান্না করার সময় হঠাৎ বিস্ফোরণ হলে ভবনটি ধসে পড়ে। এতে ভবনটিতে অবস্থানরত শিশু তাসিন ঘটনাস্থলে প্রাণ হারায় এবং আহত হন চারজন। আহতদের উদ্ধার করে প্রথমে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফাইয়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া ভবনের তলায় আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইন লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভবন ধসে একটি শিশুর মৃত্যু এবং কয়েকজন আহত হন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধসে পড়া ভবনের ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা দেখা হচ্ছে। সেই সঙ্গে ভবনটি ধসে পড়ার কারণ জানতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!