1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ

আল্লাহর সাথে আমার সম্পর্ককে দূরে সরিয়ে দিয়েছে বলিউড: জাইরা ওয়াশিম

  • আপডেট হয়েছে : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ২৬ বার পড়া হয়েছে

বলিউডের খ্যাতনামা মুসলিম অভিনেত্রী জাইরা ওয়াশিম আর অভিনয় করবেন না বলে ঘোষণা দিয়েছেন। ১৮ বছর বয়সী এই অভিনেত্রী তার অভিনয় পেশার কারণে নিজের ধর্ম বিশ্বাস ‘হুমকির’ মুখে পড়ছে জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

জাইরা ওয়াশিম তার ফেইসবুক একাউন্টে লিখেন, ‘আমি আমার নিজ আত্মার সাথে যুদ্ধ দীর্ঘ সময় যাবত সংগ্রাম চালিয়ে যাচ্ছি, এই ভ্রমণ আমার জন্য ক্লান্তিকর হয়ে দাঁড়িয়েছে।’

দাঙ্গাল খ্যাত এই অভিনেত্রীর এমন ঘোষণায় ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অনেক এমন সিদ্ধান্তের কারণে জাইরা ওয়াশিমের সমালোচনা করেছেন।

২০১৬ সালে বলিউডের সর্বোচ্চ আয় কারী চলচ্চিত্র দাঙ্গালে অভিনয় করে জাইরা ওয়াশিম খ্যাতির চূড়ায় উঠে যান।

ভারত শাসিত কাশ্মীর থেকে উঠে আসা এই অভিনেত্রী তার ফেইসবুক পোষ্টের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পেশা গড়ার ফলে নিজের ধর্ম বিশ্বাসের সাথে সম্পর্ক তলানিতে পৌঁছিয়েছে বলেও জানান।

তার ফেইসবুক পোষ্টটি রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং সেখানে হাজার হাজার লাইক এবং মন্তব্য আসতে থাকে।

তিনি সেখানে লিখেন, ‘আমি সবে মাত্র অভিনয়ের সকল কিছু জানতে শুরু করেছি এবং আমার সকল সময় এর জন্য সুনির্দিষ্ট রাখা শুরু করেছি, আমার সকল প্রচেষ্টা এবং আবেগ এর সাথে জড়িত ছিল। কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমাকে এখানে মানানসই লাগলেও আমি এখানকার জন্য উপযুক্ত নই।’

তিনি আরো লিখেন, ‘এই ক্ষেত্র আমার জন্য অনেক ভালোবাসা, সমর্থন নিয়ে এসেছে কিন্তু একই সাথে তা আমার জন্য অনেক অবহেলার কারণ হয়ে দাঁড়ায়। আমি নীরবে এবং অবচেতন ভাবে আমার ঈমান থেকে দুরে সরে যাচ্ছিলাম। যদি আমি এমন একটি পরিবেশে কাজ করি যা আমার ঈমানের সাথে সাংঘর্ষিক যখন তা ধর্মের সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে হুমকির কারণ হয়ে উঠবে।’

তিনি আরো যুক্ত করে বলেন, তার তার পেশা তাকে অরক্ষিত করেছে। ‘যে পরিবেশ আমার শান্তি বিনষ্ট করে, আমার বিশ্বাসে ক্ষতি করে এবং মহান আল্লাহর সাথে আমার সম্পর্ক নষ্ট করে তাকে দমিয়ে রাখা সবসময় সহজ।’
এদিকে জাইরা ওয়াশিমের অভিনয় ত্যাগের ঘোষণায় টুইটারে ভারতে অনেক নাগরিক ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করে তার ‘ধর্ম বিশ্বাসের’ উপর প্রশ্ন তুলেছেন।

কিন্তু একই সাথে অনেকেই জাইরার পক্ষাবলম্বন করেছেন। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্য মন্ত্রী ওমার আবদুল্লাহ জাইরার সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন।

প্রসঙ্গত, জাইরা ওয়াশিমের সর্ব শেষ অভিনয় কৃত চলচ্চিত্র ‘The Sky is Pink’ চলতি বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। চলচ্চিত্র টিতে জাইরার পাশাপাশি পিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছেন।

সূত্র: বিবিসি ডট কম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!