1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট

গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান নাসিমের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আমি সরকারকে অনুরোধ করবো গ্যাসের দাম বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেখুন যদি সহনীয় পর্যায়ে রাখা যায় সেই ব্যবস্থা গ্রহণ করুন। জনগণের যাতে দুঃখ-দুর্দশা লাঘব হয়।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে অনুষ্ঠিত বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, গণতন্ত্রী পার্টির নেতা ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নাসিম বলেন, এই সরকার জনবান্ধব সরকার। আজকে অনেকের মনে প্রশ্ন এসেছে যে, বাজেট পাস হয়ে গেল তারপরও কেন আকস্মিকভাবে গ্যাসের দাম বাড়ানো হলো। এই সুযোগে একটি অশুভ শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের জন্য মাঠে নেমে গেছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘যাদের আমলে বারবার গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। যারা জনগণের কথা চিন্তা না করে বিদেশে গ্যাস বিক্রি করতে চেয়েছিল। সেই বিএনপি’র মুখে এসব কথা মানায় না।’

নারী নির্যাতন, শিশু নির্যাতনের মতো সামাজিক অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের প্রশংসা করে তিনি আরো বলেন, এই ধরনের অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুষ্কৃতিকারী সে যেই হোক সরকার তাকে ছাড় দেয়নি।

বিএনপির শাসনামলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা তুলে ধরে নাসিম বলেন, ওই সময় অপরাধীরা ক্ষমতাসীন দলের প্রশ্রয় পেয়েছিল। এই রকম ঘটনা অহরহ ঘটেছে। কিন্তু কোন বিচার হয়নি। মানুষ এসব কথা ভুলে যায়নি। বিএনপির মুখে আইনের শাসনের কথা মানায় না। কারণ তারাই আইন ভূলুণ্ঠিত করেছে। তারা প্রকাশ্য দিবালোকে খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!