1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

পকেট ভারী করতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে: ফখরুল

  • আপডেট হয়েছে : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করা ব্যবসায়ী ও দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

আজ সোমবার (১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানবন্ধনের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তাদের (সরকারের) যে ব্যবসায়ী, যারা বিদেশ থেকে এলএমজি গ্যাস আমদানি করছে তাদের পকেট ভারী করার জন্য, ওই দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য এটা করেছে। এই সরকার নিজেরাই লুটেরা, লুণ্ঠণকারী সরকার। লুণ্ঠণ করছে জনগণকে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে লুট করা অর্থ, তা দিয়ে তারা তাদের ভবিষ্যৎ নির্মাণ করছে।

তিনি বলেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে লুণ্ঠন করছে। বাজেটের মাধ্যমে তারা একদিকে যেমন জনগণের সম্পদ লুট করে নিচ্ছে, অন্যদিকে গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে আরও বেশি করে সংকটে ফেলে দিয়েছে। সরকার এক এক করে রাজনৈতিক, অর্থনীতিক, সামাজিক জীবনে এক ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে।

বিএনপির এই নেতা বলেন, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, আদালতের অজুহাত দেখিয়ে খালেদা জিয়াকে যেভাবে আটক করে রাখা হয়েছে। ঠিক একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে জনগণ ওপরে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মাদ মহসিন আলী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!