1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

রিফাত হত্যায় জড়িতরা সরকারি দলের হলেও রেহাই নেই

  • আপডেট হয়েছে : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

বরগুনায় রিফাত হত্যায় জড়িতরা সরকারি দলের হলেও রেহাই নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও বরগুনায় রিফাত হত্যায় জড়িত প্রধান আসামিকে এখনও গ্রেফতার করা যায়নি। হত্যায় জড়িতদের সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় দেয়ার বিষয়টি গণমাধ্যমে আসছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এর অর্থ হচ্ছে, দেশের যিনি সরকারপ্রধান তিনি এক্ষেত্রে শূন্য সহনশীলতায় রয়েছেন। আজ অবধি সেখানে ৯ জনের মতো গ্রেফতার হয়েছেন। আমার বিশ্বাস বাকিরাও অচিরেই গ্রেফতার হয়ে যাবে। গ্রেফতারের জন্য সিরিয়াসলি অভিযান চলছে।’

তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত তারা যদি সরকারি দলেরও কেউ হন, কেউ রেহাই পাবেন না। এটা পুলিশকে জানানো হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাকে সরকারের মনোভাব জানিয়ে দেয়া হয়েছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!