1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

  • আপডেট হয়েছে : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

প্রায় এক বছর পর ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় পাস করেছেন নয় হাজার ৮৬২ জন।

উত্তীর্ণদের তালিকায় সাধারণ ক্যাডারে রয়েছেন ৪৫২১ জন। সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ৩৮৭১ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে রয়েছেন ১৪৭০ জন।

সোমবার দুপুরে এ-সংক্রান্ত এক বৈঠক শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন বিষয়টি নিশ্চিত করেন।

লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী। পাস করা ওই প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষা দেবেন। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে সময় বেশি লাগার কারণ জানিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি সাংবাদিকদের বলেন, এবারই প্রথমবারের মতো প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের পর তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফলাফল দিতে সময় বেশি লেগেছে।

তিনি বলেন, মৌখিক পরীক্ষা ২৯ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তবে সুনির্দিষ্ট তারিখ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন আরও ১৩৬জন বেশি নিয়োগ পাবেন। যার ফলে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০ জন।

পিএসসি জানায়, ফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এছাড়া, টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 38 লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর (যেমন 123456) লিখে 16222 নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!