1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ

লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাটে তিস্তা, ধরলা ও রত্নাইসহ বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির প্রবল তোড়ে বিভিন্নস্থানে দেখা দিয়েছে ভাঙ্গন। এতে একটি গ্রামের প্রায় শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছেন।
শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধরলার স্রোতে জেলা সদরের কুরল, বনগ্রাম, কর্ণপুর ও মোগলহাটে ব্যাপক নদী ভাঙ্গণ দেখা দিয়েছে। এদিকে তিস্তা নদীর উপকুলে জলবন্দি হয়ে পড়েছে ২০ হাজার পরিবার।
বুধবার কুলাঘাট ইউপির ওয়াপদা বাজার এলাকার ৩০ মিটার পাকা সড়ক নদীগর্ভে চলে গেছে। দু’দিন অতিবাহিত হলেও পানির স্রোতের কারণে সড়কটি মেরামত করা সম্ভব হয়নি।
গত কয়েক দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধরলা নদীর পানিও বেড়ে যায়। গত বুধবার সড়কটির অন্তত ৩০ মিটার অংশ ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
চর শিবের কুঠি গ্রামের কৃষক মফিজ উদ্দিন, গফুর মিয়া ও আলতাফ হোসেন বলেন, এমনিতেই ‘এখন বর্ষাকাল, চলাচলের অনেক সমস্যা। তার ওপর রাস্তার কিছু অংশ নদী গর্ভে চলে যাওয়ায় আমরা দুর্ভোগে পড়েছি। সড়কটি দ্রুত মেরামত করা সম্ভব না হলে আমাদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে’।
সওজের লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আলী নুরায়েন বলেন, সড়কটি এই মুহূর্তে স্থায়ীভাবে পুনর্নিমাণ করা সম্ভব নয়। তবে চলাচলের জন্য অস্থায়ী ব্যবস্থা হিসেবে সড়কটির দুই পাশে বাঁশের বেড়া দিয়ে সেখানে বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে। এ কাজ করতে কয়েক দিন সময় লাগবে।
এদিকে ধরলা নদীর পানি বৃদ্ধির ফলে ধরলা নদীর দ্বীপচর ফলিমারীতে ৪শত পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। পানি বন্দী লোকজনের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!