1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

১১০ টাকায় পুলিশে চাকরি পেল ৫৪ জন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

মাদারীপুরে ১১০ টাকায় পুলিশের কনস্টেবল পদে ৫৪ জন চাকরি পেয়েছেন। বুধবার (২৬ জুন) সন্ধ্যায় জেলার পুলিশ লাইন্সে ৫৪ জনের চাকরি দেয়ার বিষয়টি মাইকিং করে চাকরি প্রত্যাশীদের জানান পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।

পুলিশের চাকরি পেতে যেখানে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয়া লাগতো বলে এতদিন অভিযোগ ছিলো এবার সে ক্ষেত্রে মাদারীপুরে দেখা গেচ্ছে সম্পুর্ণ ভিন্ন চিত্র।

জেলার পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে চাকরি জন্য জেলা পুলিশ লাইন্স মাঠে ২২ জুন হাজির হয় ৪টি উপজেলার এক হাজারের বেশি চাকরি প্রত্যাশী। সেখান থেকে ৩৬০ জনকে যাছাই-বাছাই করে লিখিত পরীক্ষার জন্য রাখা হয়।

পরে ২৩ জুন তাদের কড়া নিরাপত্তা ও স্বচ্ছতার মাধ্যমে লিখিত পরীক্ষা নেয়া হয়। এদের মধ্যে ৮৪ জন লিখিত পরীক্ষায় উর্ত্তীণ হয়। তাদেরকে ২৫ তারিখ মৌখিক পরীক্ষার জন্য পুলিশ সুপারের কার্যালয় ডাকা হয়। তারা মৌখিত পরীক্ষা দিলে তাদের মধ্যে থেকে ৫৪ জনকে চূড়ান্তভাবে রাখা হয়। এদের মধ্যে সাধারণ কোঠায় পুরুষ ৩৪ জন, নারী ২০ জন। আর ৩৪ জন পুরুষের মধ্যে মুক্তিযোদ্ধা কোঠায় চূড়ান্ত হয় ৬ জন ও নারী একজন।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, শতভাগ স্বচ্ছতার মাধ্যমে মাদারীপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হয়েছে। এখানে সরকারি ১১০ টাকার বাইরে চাকরি প্রত্যাশীকে বাড়তি কোন টাকা দিতে হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!