1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সাদুল্লাপুরে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মো. আব্দুল মতিন

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার সবার জন্য বাসস্থান’ নিশ্চিতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে ‘দুর্যোগ সহনীয় বাসগৃহ’ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এছাড়া একই সঙ্গে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, স্কুল-কলেজসহ সরকারী আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ।

২৫ জুন মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক প্রথমে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে নির্মাণাধীন গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন। সেখান থেকে তিনি পরিদর্শন করেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ভাতগ্রাম স্কুল এন্ড কলেজ পাকুড়িয়ার বিলসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প।

পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা ইদ্রিস আলী, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহারিয়া খান বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি, অতিরিক্ত দায়িত্ব) মো. আরিফ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন সরকার, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু। এছাড়া পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুধি মহল উপস্থিত ছিলেন।

এরআগে, জেলা প্রশাসক আবদুল মতিন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্তরে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও, উপজেলা চেয়ারম্যান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ত্রাণ ও পুর্ণবাসণ কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, গৃহ নির্মাণসহ সরকারের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে কাজের মান ও অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক আবদুল মতিন। এছাড়া ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে সেবা নিতে আসা জনসাধারণের সার্বক্ষণিক সেবা নিশ্চিতে চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। এসময় পাকুরিয়ার বিল ও ভাতগ্রাম স্কুল এন্ড কলেজের উন্নয়নসহ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাদুল্লাপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০১৮-১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসুচির আওতায় সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়নের গৃহহীন ৪৬ পরিবারের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের বরাদ্দ দেয়া হয়। ইতোমধ্যে ঘরগুলো নির্মাণ কাজ শেষ পর্যায়ে। যাচাই-বাছাইয়ে প্রকৃত অসহায় ও গৃহহীন পরিবার এসব ঘর পেয়েছেন। আগামি মাসের শেষের দিকে ঘরগুলোতে বসবাস শুরু করতে পারবে গৃহহীন পরিবারগুলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!