1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যার পর মাথা নিয়ে থানায় হাজির খুনি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর তার খণ্ডিত মাথা নিয়ে থানায় হাজির হয়েছেন লবু দাস (৪৬) নামে এক ব্যক্তি।

আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলা সদরের গৌরমন্দিরে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার ব্যক্তির নাম লিটন ঘোষ (৫৫)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়।

অভিযুক্ত লবু দাস নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়া মহল্লার মৃত পরমানন্দ দাসের ছেলে।

গৌরমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী বলেন, লিটন দাস নাসিরনগর উপজেলা সদরের ঘোষপাড়ায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে তিনি মন্দিরে ঘুমিয়েছিলেন। এ সময় লবু দাস ধারালো দা দিয়ে লিটনকে হত্যা করেন। এরপর শরীর থেকে মাথা আলাদা করে বাজারের ব্যাগে করে নিজেই থানায় নিয়ে যান। তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন খণ্ডিত মাথা নিয়ে এক ব্যক্তির থানায় হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। লেবু দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!