1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ যুবক নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছেন। তারা হলেন- কোরবান আলী (৩০), আবদুল কাদের ও আবদুর রহমান (৩০)।

সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মহেশখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত তিন যুবক মানবপাচার মামলার পলাতক আসামি। কোরবান আলী টেকনাফের সাবরাং নয়াপাড়ার আবদুর শুক্কুরের ছেলে, আবদুল কাদের পৌরসভার কেকেপাড়ার আলী হোসেনের ছেলে ও একই এলাকার আবদুর রহমান সুলতান আহম্মদের ছেলে।

ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ২০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা করেছে পুলিশ।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে ওই তিন যুবক উপজেলার মহেশখালিয়াপাড়া ঘাটে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল কাদের, কোরবান আলী ও আবদুর রহমানের সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ওই তিন মানবপাচারকারীকে গুলিবিদ্ধ ঘটনাস্থলে পাওয়া যায়।

তদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় টেকনাফ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সায়েফ কনস্টেবল মং ও মো. শুক্কুর আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!