1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী সিরাজ নির্বাচিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী পেয়েছেন ৭ হাজার ২৭১ ভোট।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে সোমবার রাত সোয়া ৮টার দিকে এ ফল ঘোষণা করা হয়।
সকাল নয়টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। এদিকে নির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি সকাল থেকে কম থাকলেও বিকেলের দিকে কিছুটা লক্ষ্য করা গেছে।
এবার বগুড়ার এই উপ-নির্বাচনে ১৪১ কেন্দ্রের সবকটি কেন্দ্রেই ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।
এই আসনে উপ-নির্বাচনের ঘোষণার সময় ইভিএমে ভোট নেয়ার ঘোষণার পর সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও শেষ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগসহ ভোটাররা এই পদ্ধতিতেই ভোট প্রদান করেছেন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় কোনও কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সাত প্রার্থী। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী টি জামান নিকেতা, বিএনপি প্রার্থী জি এম সিরাজ। এছাড়াও জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিনহাজ মণ্ডল ও সৈয়দ কবীর আহম্মেদ মিঠু প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ছয় জনের মধ্যে পাঁচ জন সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও মির্জা ফখরুল শপথ নেননি। ফলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আসনটি শূন্য ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন ২৪ জুন উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!