
বাংলাদেশ আওয়ামীলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে আজ ২৩ জুন রবিবার একটি বিশাল বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক ঘুড়ে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন,সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এ কেএম মোকছেদ চৌধুরী বিদ্যুত,সহ সভাপতি আলীরেজা মোস্তফা গোলাপ,শহিদুল ইসলাম বাদশা,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,আজাদুল ইসলাম,জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,আব্দুল মতিন,ফিরোজ কবির সুমন, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু,সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহজাহান মিয়া,তাতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটু,সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব,বঙ্গবন্ধু প্রজন্মলীগ ওয়ারীফুল ইসলাম লিমন,মৎস্যজীবীলীগ সভাপতি রাসেল,সাধারণ সম্পাদক আনিছুর রহমান,জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ সভাপতি সাইদুর রহমান শেখ,সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু প্রমুখ।
সহ উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।