1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ট্রাম্পের কাছ থেকে চমৎকার চিঠি পেয়েছেন কিম

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ জুন, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠি পেয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন, বলছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ওই চিঠিকে চমৎকার বলে বর্ণনা করেছেন কিম এবং বলেছেন, চিঠির কৌতূহলোদ্দীপক বিষয়বস্তু নিয়ে গভীরভাবে ভাবছেন। খবর বিবিসি বাংলার

ট্রাম্পের অসাধারণ সাহসেরও প্রশংসাও করেছেন তিনি।

এ মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, কিম জং-আনের কাছ থেকে তিনি একটি সুন্দর চিঠি পেয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্পের চিঠি কখন আর কীভাবে কিমের কাছে পৌঁছানো হয়েছে, তা পরিষ্কার করা হয়নি।

গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামে ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং-আনের বৈঠকটি কোন সমঝোতা ছাড়াই শেষ হয়ে যায়। এরপর থেকে দুই দেশের মধ্যে আলোচনা স্থগিত হয়ে রয়েছে।

বিবিসির সংবাদদাতা বলছেন, ট্রাম্প এবং কিমের ওই বৈঠক ব্যর্থ হয়ে যাওযার পর এটাই দুই দেশের মধ্যে সম্পর্কে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি বলে মনে করা যায়।

তবে দুই নেতাই বেশ কয়েকটি চিঠি আদান-প্রদান করেছেন।

চিঠির এই সময়টিও বেশ গুরুত্বপূর্ণ। কারণ সামনের সপ্তাহেই সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের দাবি, উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচী ত্যাগ করতে হবে। তবে উত্তর কোরিয়ার দাবি, আগে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

তবে গত কয়েকমাসে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার কিম জং-আনের ব্যাপারে আন্তরিক মনোভাব দেখিয়েছেন।

এ মাসের শুরুর দিকে তিনি রিপোর্টারদের কাছে বলেন যে উত্তর কোরিয়ায় কিম জং-আনের নেতৃত্বের বিষয়টি বিশেষভাবে অর্থবহ।

গত মে মাসে জাপান সফরের সময় কিম জং-আনকে খুব চালাক একজন ব্যক্তি বলে বর্ণনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়া থেকে অনেক ভালো কিছু আসবে বলে তিনি আশা করেন বলে জানিয়েছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!