1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সুন্দরগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রশিক্ষণে নির্বাচন কমিশনার কবিতা খানম

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধনকালে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, বিধিমোতাবেক কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সে ব্যাপারে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারিদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এ কাজটি সম্পাদন করতে হবে। যাতে সঠিক ভোটার তালিকা প্রণয়ন সম্ভব হয়।

২২ জুন শনিবার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন তিনি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. আলমগীর কবির, জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান, থানা অফিসার ইনচার্জ এস এম আব্দুস সোবহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামী ২ জুলাই হতে ২২ জুলাই পযন্ত সময়ে এ উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ৩৮ জন সুপারভাইজার ও ১৭৩ জন তথ্য সংগ্রহকারি নিয়োগ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!