1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গাইবান্ধায় পুলিশের সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোটা অর্থের বিনিময়ে আগাম ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগ ॥ ২টি প্রতারক চক্রের ৪ জন প্রতারক গ্রেফতার

গাইবান্ধায় গত ২১ জুন শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে গাইবান্ধা সদর ও পলাশবাড়ি উপজেলার ২টি প্রতারক চক্রের ৪ জন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এব্যাপারে গাইবান্ধা সদর থানা ও পলাশবাড়ী থানায় দুটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা পুলিশের পক্ষ হতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

২২ জুন শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত এ তথ্য জানানো হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক (বি সার্কেল), আউয়াল হোসেন (এ সার্কেল), ডিআইও-১ আব্দুল লতিফ মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, ডিবির অফিসার ইনচার্জ মজিবুর রহমান এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

পুলিশের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকরি প্রত্যাশীদের অর্থের বিনিময়ে ভূয়া প্রশ্নপত্র বিলি করার একটি পরিকল্পিত ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশে পরীক্ষা চলাকালে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সদর থানার ধানঘড়া এলাকার আমার বাংলা বিদ্যাপীঠ বিদ্যালয়ের পেছনে রফিকুল ইসলাম প্রিন্সকে তার ভাড়া বাসায়, তার সহযোগী প্রতারক ফজলুল হক ও ফারুক হোসেনকে আটক করা হয়। তারা পরীক্ষার্থীদের লোকজনদেরকে ২০ হাজার টাকার বিনিময়ে একটি করে ভূয়া ফটোকপি প্রশ্নপত্র বিলি করছিল বলে সাক্ষ্য প্রমাণে জানা যায়। আটক ওই তিন প্রতারকের কাছ থেকে ১৮টি প্রশ্নপত্রের ফটোকপি ও পরীক্ষার্থীদের প্রবেশপত্র কার্ড পাওয়া যায়। এ সময় তাদের মোবাইলও জব্দ করা হয়।
একইভাবে অপর অভিযানে পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী প্রফেসরপাড়ার ভাড়া করা বাসায় তাজুল ইসলাম ও তার স্ত্রী আঞ্জুমান আরা পরীক্ষার্থীদের মধ্যে অর্থের বিনিময়ে ভূয়া প্রশ্নপত্র বিলি করছিল। এসময় আঞ্জুমান আরাকে আটক করা হলেও মূলহোতা তার স্বামী তাজুল ইসলাম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ হতে তদন্ত কাজ চলছে এঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!