1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

জনগণের সেবক হিসেবে কাজ করুন : রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি আহবান জানিয়েছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২১(২) অনুচ্ছেদে বলা হয়েছে, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য একথা উল্লেখ করে তিনি বলেন, সংবিধান মোতাবেক জনগণের কাছে স্বল্প ব্যয়, অল্প সময় ও নির্বিঘেœ কাক্সিক্ষত সরকারি সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। রাষ্ট্রপতি বলেন, ‘আমি আশা করি, সরকারি কর্মচারীগণ পাবলিক সার্ভিসকে শুধু পেশা নয়, ব্রত হিসেবেও গ্রহণ করবেন।’
আবদুল হামিদ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন।
আগামীকাল রোববার ‘আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৯’ উপলক্ষে রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত সকল কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মচারীদের কাজের স্বীকৃতি এবং পেশা হিসেবে পাবলিক সার্ভিসকে উৎসাহিত করার উদ্দেশ্যে ২০০৩ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়ে আসছে।
তিনি বলেন,সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ সরকার গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের সুষ্ঠু বাস্তবায়নে দক্ষ, গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসনের ভূমিকা অপরিহার্য।
রূপকল্প ২০২১ বাস্তবায়নের পথ ধরে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার দ্বারপ্রান্তে একথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান,সরকার রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্র এবং স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশকে সমৃদ্ধির শিখরে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সৎ, দক্ষ, মেধাবী ও প্রতিশ্রুতিশীল সিভিল সার্ভেন্টদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।
তিনি কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশাসন পরিচালনার ক্ষেত্রে উদ্ভাবনী শক্তির প্রয়োগ এবং নিত্যনতুন ধ্যান-ধারণার সঙ্গে পরিচিত হতেও প্রজাতন্ত্রের সকল স্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন,বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মচারীদের প্রতিনিয়ত জনগণের পরিবর্তিত চাহিদা ও সেবার ধরন অনুযায়ী হালনাগাদ থাকতে হবে। কেবল যুগোপযোগী, প্রযুক্তিনির্ভর ও পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গতি রেখে এগিয়ে চলা জনপ্রশাসনই জনগণের কাক্সিক্ষত সেবা প্রদান নিশ্চিত করতে সক্ষম।
রাষ্ট্রপতি প্রত্যাশা করেন, প্রজাতন্ত্রের কর্মচারীগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে তাঁদের দায়িত্ব পালন করবেন। তিনি আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

সূত্রঃবাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!