1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

চুয়াডাঙ্গায় শয়ন কক্ষে যুবককে গুলি করে হত্যা

  • আপডেট হয়েছে : শনিবার, ২২ জুন, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার গভীররাতে আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবুর আলী একই গ্রামের পলান মণ্ডলের ছেলে। তিনি গরু মোটাতাজাকরণ ব্যবসা করতেন।

হারদী ইউনিয়ন কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন জানান, সবুর আলী গরু মোটাতাজাকরণ ব্যবসা করতেন। চুরির ভয়ে রাতে বারবার ঘুম থেকে উঠে গরু দেখতেন তিনি। সে কারণে হয়তো ঘরের দরজা খুলে ঘুমিয়েছিলেন। তার স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছিলেন।

সেই সুযোগে শুক্রবার গভীররাতে ঘাতকরা ঘরে ঢুকে ঘুমন্ত সবুর আলীকে গুলি করে হত্যা করেছে বলে প্রতিবেশীদের ধারণা।

নিহত সবুর আলীর স্ত্রী সালমা খাতুন বলেন, রাত ২টার দিকে গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়।

এরপর উঠে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে আটকানো। সম্ভবত ঘাতকরা স্বামীকে খুনের আগে বাইরে থেকে দরজার শিকল লাগিয়ে দিয়েছিল।

শনিবার ভোরে আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান বলেন, ঘাতকরা গুলি করেছে না কি অন্য কিছু দিয়ে আঘাত করে হত্যা করেছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর হয়তো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আর কী কারণে এ খুনের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!