1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, শিক্ষকের কারাদণ্ড

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২১ জুন, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

মাগুরায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র পূরণ করে দেয়ার অভিযোগে এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জাহাঙ্গীর আলম খান নামে সাজাপ্রাপ্ত ওই শিক্ষক মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মো. মাহবুবুর রহমান জানান, শুক্রবার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছিল। সেখানে ১১৩নং কক্ষে পরীক্ষায় অংশ নেন মইনুল হাসান নামে এক পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে ওই পরীক্ষার্থী তার উত্তরপত্র ওই কেন্দ্রের ১০৮নং কক্ষে পরিদর্শক হিসেবে দায়িত্বরত শিক্ষক জাহাঙ্গীর আলম খানের কাছে জমা দেন। কিন্তু উত্তরপত্র হাতে পেয়ে ওই শিক্ষক পরীক্ষার্থী মইনুল হাসানের উত্তরপত্র পূরণ করা শুরু করেন। এ সময় অন্যান্য পরীক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে প্রশাসনকে অবহিত করেন।

মাগুরা জেলা প্রশাসক মো. আলী আকবর জানান, অভিযোগ পাওয়ার পর ওই কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিনকে পাঠানো হলে তিনি ঘটনাস্থল থেকে শিক্ষক জাহাঙ্গীর আলম খানকে হাতেনাতে আটক করেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সাজাপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম এবং পরীক্ষার্থী মইনুল ইসলাম সহোদর বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!