1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও মানববন্ধন সাঘাটায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে ‘হানিট্র্যাপ’ অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১ সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে দুই কোটি ২০ লাখ শিশুকে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

শনিবার দেশের দুই কোটি ২০ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার এ বছরের মতো শেষ বার এই ক্যাম্পেইন করা হবে। এদিন দ্বিতীয় দফায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুরা এই ভিটামিন পাবে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি বলেন, এবার এক লাখ ২০ হাজার স্থায়ী এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাকেন্দ্র খোলা থাকবে। শিশুদের খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ভালো। তবে অসুস্থ কোনো শিশুকে এই ভিটামিন খাওয়ানো ঠিক হবে না।
এছাড়া শিশুকে জোর করে কিংবা কান্নারত অবস্থায় এই ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে সতর্ক করেছে স্বাস্থ্যমন্ত্রী।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাকেন্দ্র খোলা থাকবে।
উল্লেখ্য, ভিটামিন ‘এ’ এর অভাব পূরণে বছরে দুই বার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। গত ১৯ জানুয়ারি এ বছরের প্রথম ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের একটি কোম্পানির সরবরাহ করা ক্যাপসুলে ‘সমস্যা’ থাকার বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্যাম্পেইন স্থগিত করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

এরপর ৯ ফেব্রুয়ারি প্রথম দফার ক্যাম্পেইনে সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। শনিবার এ বছরের মতো শেষ বার এই ক্যাম্পেইন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!