1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

কুর্দিদের বিষয়ে আমেরিকাকে সতর্ক করলেন এরদোয়ান

  • আপডেট হয়েছে : বুধবার, ১৭ মে, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধের জন্য কুর্দিদের সাথে আমেরিকার আঁতাত তিনি মেনে নেবেন না।

ওয়াশিংটন সফররত মি: এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, “আমাদের অঞ্চলে কোন সন্ত্রাসী সংগঠনের স্থান ভবিষ্যতে থাকবে না।”

গত সপ্তাহে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ার ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকা কুর্দিদের অস্ত্র দিয়ে সহায়তা করবে। বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড অনুমোদনও করেছেন।

সে প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট মি: এরদোয়ান বিষয়টি নিয়ে তার অসন্তোষের কথা জানালেন। কিন্তু তারপরেও উভয় নেতা দু’দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ” আমাদের বেশ চমৎকার সম্পর্ক আছে এবং ভবিষ্যতেও সেটি থাকবে।”

কুর্দিদের সংগঠন কার্ডিশ পিপলস প্রোটেকশন ইউনিটকে তুরস্ক একটি সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। তারা সিরিয়ায় আরো ভূমি দখল করুক সে বিষয়টি চায় না তুরস্ক। মি: এরদোয়ান বলেন কুর্দিদের সংগঠনগুলোকে মিত্র হিসেবে নেবার যে চেষ্টা আমেরিকা করছে সেটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের সময় মি: এরদোয়ান আমেরিকায় বসবাসরত তুরস্কের একজন ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের বিষয়টি তুলে ধরে। মি: এরদোয়ান মনে করেন গত বছরের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য মি: গুলেন দায়ী। তাকে তুরস্কের হাতে তুলে দেবার জানিয়ে আসছেন মি: এরদোয়ান। যদিও মি: গুলেন বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!