1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সুন্দরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

  • আপডেট হয়েছে : সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ৮৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আক্কাছ আলী (২২) নামের এক ব্যক্তি নিহত ও সঙ্গে থাকা রাজু মিয়া (২০) নামে অপর একজন আহত হয়েছেন। আজ ১৭ জুন সোমবার দুপুরে উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম সুবর্ণদহ নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটেছে। নিহত আক্কাছ আলী শান্তিরাম ইউনিয়নের মধ্য পরান গ্রামের ওমর আলীর ছেলে এবং আহত রাজু মিয়া দহবন্দ ইউনিয়নের ঝিনিয়িা গ্রামের রফিক মিয়ার ছেলে।

জানা যায়, ঘটনার সময় গাইবান্ধা শহর থেকে ছুটে আসা রংপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক আক্কাছ আলী মারা যান। এসময় সঙ্গে থাকা রাজু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে রাজুর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানন্তর করা হয়। ট্রাকসহ চালক হাশেম আলী থানায় রয়েছে। চালক হাশেম আলী নিলফামারী জেলার ডিমলা গ্রামের আকবর আলীর ছেলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!