1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

কেনিয়ায় বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

কেনিয়ায় একটি রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির কমপক্ষে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা গাড়িতে করে যাওয়ার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির পূর্বাঞ্চলীয় ওয়াজির এলাকায় পুলেশের একটি গাড়ি ১১ জন পুলিশ সদস্যকে নিয়ে যাওয়ার পথে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে গাড়িতে থাকা বাকিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

শনিবার (১৫ জুন) কেনিয়ার সোমালিয়া সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। বেশ কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এই ঘটনার জন্য আল শাবাবকে দায়ী মনে করছে পুলিশ। কারণ কেনিয়া এবং সোমালিয়া সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করে যাচ্ছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব।

গত কয়েক বছর ধরেই সোমালিয়া সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে আল কায়েদার এই শাখা সংগঠন। তবে সোমালিয়া সরকারের হাতে রাজধানী মোগাদিসুশহ বেশ কিছু এলাকায় থাকা নিজেদের গোপন ঘাঁটি হারিয়েছে জঙ্গিরা।

কেনিয়ায় অপহরণ ও বেশ কিছু হামলা চালিয়েছে আল শাবাব। সোমালিয়া সরকারকে সহায়তা করতে আফ্রিকান ইউনিয়নে সেনা মোতায়েনের ঘটনাকে কেন্দ্র করে কেনিয়ার ওপর প্রতিশোধ নিতেই বার বার সেখানে হামলা চালানো হচ্ছে।

অপরদিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পার্লামেন্টের কাছে একটি চেকপয়েন্টে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। ওই হামলার দায় স্বীকার করেছে আল শাবাব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!