1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মাদকের টাকা না দেয়ায় সাঘাটায় ছেলের ছুরিকাঘাতে মা খুন - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর

মাদকের টাকা না দেয়ায় সাঘাটায় ছেলের ছুরিকাঘাতে মা খুন

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় নেশার টাকা না দেয়ায় ছেলে আবুল কালাম শেখের ছুরিকাঘাতে মা তাহেরা বেগম (৪৫) ১৫ জুন শনিবার সন্ধ্যায় খুন হয়েছে। নিহত তাহেরা বেগম ওই উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা গ্রামের তারাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, আবুল কালাম একজন নেশাখোর। সে প্রায়ই মায়ের কাছে নেশার টাকা আদায় করতো। ওইদিন সন্ধ্যায় সে মা তাহেরা বেগমের কাছে টাকার জন্য চাপ সৃষ্টি করলে তিনি টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে আবুল কালাম তার মা তাহেরা বেগমের কোমরে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত তাহেরা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়ীর লোকজন সাথে সাথে তাকে পার্শ্ববর্তী সোনাতলা উপজেলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এরপর আবুল কালাম পালিয়ে যায়। রোববার সকালে ঘাতক আবুল কালামকে বাড়ীর অদুরে একটি পরিত্যাক্ত শ্যালো মেশিনের ঘর থেকে গ্রামবাসি আটক করে পুলিশের হাতে তুলে দেয়। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ঘাতক আবুল কালাম এখন পুলিশ কাস্টরিতে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!