1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ভারতে হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৭ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই হোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সাত জন মারা গেছে। শনিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, গুজরাট রাজ্যের ভাদোদারা জেলায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এই মৃত্যুর ঘটনায় হোটেলের মালিকের বিরুদ্ধে কর্মচারীদের নিরাপত্তার ব্যাপারে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
নিহত চারজনকে ট্যাংকটি পরিষ্কার করার জন্য ডেকে আনা হয়েছিল। হোটেলের তিন কর্মী তাদের এ কাজে সহায়তা করছিল।
ভারতে হাজার হাজার মানুষ, যাদের অধিকাংশই দলিত সম্প্রদায়ভুক্ত ভূগর্ভস্থ পাইপ ও সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ করে। তারা কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা মুখোশ না পরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ কাজ করে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভাদোদারা দমকল কর্মকর্তা নিকুঞ্জ আজাদ বলেন, ‘প্রথমে একজন পরিচ্ছন্ন কর্মী ট্যাংকে প্রবেশ করে। তবে বহুক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। তাকে ডাকা হলেও সে সাড়া দিচ্ছিল না। তখন অপর তিন পরিচ্ছন্ন কর্মী তাকে সাহায্য করতে সেখানে প্রবেশ করে।’
তিনি আরো বলেন, অনেকক্ষণ পরেও এদের কেউই ট্যাংকের ভেতর থেকে কোন সাড়া না দিলে হোটেলের তিনি কর্মচারী সেখানে প্রবেশ করে। এদের সাতজনের সবাই সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।
আজাদ বলেন, ‘তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!